| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ইলন মাস্কের টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা

মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জুরি শুক্রবার টেসলাকে এই জরিমানার নির্দেশ দেন। ২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কোম্পানির ‘অটোপাইলট’ চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত।

বিস্তারিত...

‘অপারেশন সিদুঁর’ নিয়ে ক্ষুব্ধ জয়া বচ্চন, রাজ্যসভায় তোলপাড়

কাশ্মীরের পহেলগাঁও হামলা এবং ভারতের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন সিদুঁর’ নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও এমপি জয়া বচ্চন। ভারতীয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য বুধবার (৩০ জুলাই) রাজ্যসভায় রিতিমত ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ‘যখন এত নারী বিধবা হলেন, তাদের মাথার সিদুঁর মুছে গেল, তখনই কেন সামরিক অভিযানের নাম রাখা হলো অপারেশন সিদুঁর?’

বিস্তারিত...

গাজায় আরও ৯১ ফিলিস্তিনি নিহত, খাদ্যসঙ্কটে মৃতের সংখ্যা ১৫৪

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান ও ড্রোন হামলায় বুধবার কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭৭ জনই মানবিক সাহায্য পাওয়ার জন্য জড়ো হয়েছিলেন। একটি ভয়াবহ হামলায় ইসরাইলি বাহিনী জিকিম ক্রসিংয়ে খাদ্য সহায়তা গ্রহণ করতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। তাতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ৬৪৮ জন আহত হন। ওই এলাকা দিয়ে উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

বিস্তারিত...

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। খবর জিও নিউজের। ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ভিসার আবেদন দ্রুত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়। যদিও মূল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল ১৭ জুলাই, সেটিই পুনরায় শেয়ার করে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

বিস্তারিত...

রহস্যময় ‘ইনফিনিটি গ্যালাক্সি’ আবিষ্কার

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (জেডব্লিউএসটি) ডেটা জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর গবেষকরা তার সংরক্ষিত ডেটার মধ্যে অজানা মহাজাগতিক রহস্যের খোঁজে নেমে কসমস-ওয়েব সার্ভের ছবি বিশ্লেষণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অস্ট্রোনমি এন্ড ফিজিক্সের প্রফেসর পিটার ভ্যান ডকুম এবং কোপেনহেগেন ইউনিভার্সিটির গ্যাব্রিয়েল ব্র্যামার একটি অদ্ভুত আকৃতির বস্তু আবিষ্কার করেছেন, যাকে তারা নাম (ডাক) দিয়েছেন ‘ইনফিনিটি গ্যালাক্সি’।

বিস্তারিত...

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য

রাশিয়ার বুকে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। যার ফলে সুনামির ঢেউ জাপান ও আলাস্কার উপকূলে আছড়ে পড়েছে এবং প্রশান্ত মহাসাগরের আশপাশের মানুষকে সতর্ক থাকতে অথবা উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ৮.৮ মাত্রার ভূমিকম্পের ফলে হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা এবং নিউজিল্যান্ডের দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, সম্ভাব্য সুনামির বিপদ একদিনেরও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে।

বিস্তারিত...

ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

রাশিয়ার কামচাটকায় ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। এরই মধ্যে ৩ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে। যে কোনো সময় লাভার উদগিরণ হওয়ার শঙ্কায় আতঙ্কিত ওই অঞ্চলের বাসিন্দারা। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের কামচাটকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের তথ্যানুসারে, কামচাটকার ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

বাঁচতে চাইলে এ মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে, যা সাধারণের চেয়ে বেশ শক্তিশালী। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিকদের পরামর্শে রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলের জনগণকে উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা অঞ্চলের গভর্নর বাসিন্দাদের উপকূলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিস্তারিত...

জাতিসংঘে ‘নিউইয়র্ক ডিক্লারেশন’ গৃহীত

নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শেষে একটি ৭ পৃষ্ঠার যৌথ ঘোষণা গ্রহণ করা হয়েছে যেখানে গাজায় যুদ্ধের অবিলম্বে সমাপ্তি এবং ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের একটি বিস্তৃত আন্তর্জাতিক রোডম্যাপ গ্রহণ করা হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’কে ‘একমাত্র কার্যকর পথ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত...

সুনামি সতর্কতায় সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পরমাণু কেন্দ্রের কর্মীদের

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হওয়ায় জাপানের ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। খবর বিবিসির। এরআগে ২০১১ সালে জাপানে ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বিপর্যয় ঘটেছিল।

বিস্তারিত...

ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামি, উপকূলের কিছু এলাকা প্লাবিত

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সুনামিতে প্লাবিত হয়েছে বন্দর শহর সেভেরো-কুরিলস্কের উপকূলীয় এলাকা। এই শহরে অন্তত ২০০০ মানুষ বসবাস করেন। আজ বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, আভাচা বেতে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামির প্রথম ঢেউ দ্বীপের সেভেরো-কুরিলস্ক শহরের উপকূলীয় অংশে আঘাত হানে। সুনামির কারণে এই এলাকার বাসিন্দাদের পাহাড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিস্তারিত...

ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর জাপানে আঘাত হেনেছে সুনামি। দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম সুনামি আঘাত হানে। সুনামির কারণে ৩০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। খবর এনএইচকে ওয়ার্ল্ড জাপানের। প্রতিবেদনে বলা হয়, হোক্কাইডো ছাড়াও জাপানের আরো কিছু এলাকায় সুনামি আঘাত হানে। ইওয়াতে কুজি বন্দরে ৬০ সেন্টিমিটার উচ্চতায় জলোচ্ছ্বাস এবং মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার পর্যন্ত জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে।

বিস্তারিত...

বিশ্বের সর্ববৃহৎ জঙ্গল আমাজন

আমাজন জঙ্গল ‘আমাজনিয়া’ নামেও পরিচিত। এই বিশাল বনটি দক্ষিণ আমেরিকার আমাজন নদীবিধৌত অঞ্চলে অবস্থিত। এটি পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদন করে রেখেছে। এই অববাহিকার এলাকা প্রায় ৭,০০,০০০ বর্গকিলোমিটার (২৭,০০,০০০ বর্গমাইল), যার মধ্যে ৬,০০,০০০ বর্গকিলোমিটার (২৩,০০,০০০ বর্গমাইল) বনভূমি দ্বারা আবৃত। এই অঞ্চলটি ৯টি দেশ এবং ৩,৩৪৪টি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত।

বিস্তারিত...

দেশে ফেরা আফগানদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করছে তালেবান সরকার: জাতিসংঘ

ইরান ও পাকিস্তান থেকে ফিরে আসা আফগানদের ক্ষেত্রে তালেবান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদেরকে নির্যাতন ও নির্বিচারে আটক করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সম্প্রতি আফগান শরণার্থীদেরকে প্রত্যাবর্তন শুরু করেছে ইরান ও পাকিস্তান। এতে করে এ বছরে দেশে ফিরতে বাধ্য হয়েছেন কমপক্ষে ১৯ লাখ আফগান।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ